কোনো রকম ভাবে বেঁচে থাকা মানে জীবন নয়।
জীবন কি:
জীবন মানে আমরা মোটামুটি সবাই জানি।
যাদের প্রান আছে। জন্মালে যাদের একদিন মরতে হয়। এই পৃথিবীতে গাছপালা থেকে শুরু করে সমস্ত প্রানীর একদিন না একদিন মৃত্যু হবেই। এটাই প্রকৃতির নিয়ম। আমরা যতই চেষ্টা করিনা কেন। কেউই অমর হয়ে থাকতে পারবো না। এই পৃথিবীতে বেঁচে থাকার আর এক নাম জীবন।
বেঁচে থাকতে গেলে যে জিনিসগুলো আগে দরকার। সেগুলো হল, জল,আলো, বাতাস আর খাবার। এগুলি ছাড়া কেউ বাঁচতে পারবে না।
পশুপাখিদের জীবন আলাদা তাদের খাবার আর বাসস্থান থাকলেই হল। কিন্তু যত সমস্যা মানবজাতির। মানবজাতির শুধু খাবার আর বাসস্থান থাকলে হয় না।
অনেক কিছুর প্রয়োজন হয়। যেমন, পোশাক, শিক্ষা, আচার আচরণ, ইত্যাদি নিয়ে মানুষ জীবন।
বর্তমান মানুষের জীবন বলতে আমরা যা বুঝি তাহল, আমাদের চারপাশে সমস্ত রকম জীবন ধারণকে বোঝায়। সকাল থেকে রাত পর্যন্ত যেসব কাজকর্ম করি এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে যে কাজ গুলো করি বা ভবিষ্যতেও করবো। যেমন, অর্থ সঙ্চয় করা। অর্থ সঙ্চয় করা হল, বর্তমান দিনের প্রধান কাজ। অর্থ না থাকলে মানুষের জীবনে কোন দাম নেই। পুরো পৃথিবী চলছে অর্থের বিনিময়ে। তাই আমাদের অর্থের প্রয়োজন হয়। আমরা সুখী থাকতে পছন্দ করি।
আমরা তো আর পশুপাখি নই । পশুপাখিদের অর্থের প্রয়োজন হয় না। শুধু মাত্র খাবার আর বাসস্থান থাকলে ওদের আর কিছু লাগে না। কিন্তু আমাদের সবই দরকার। টাকার দরকার হয়, পোশাক আশাক প্রয়োজন হয়, ভালোবাসা, বিয়ে, সংসার, সংসারের দায়িত্ব পালন করা, ভালো ভাবে থাকতে হয়, আবার সবাই যাতে ভালো থাকে তারেও ব্যবস্থা গ্রহণ করতে হয়।
মানুষ জীবনের উদ্দেশ্য:
মানুষ জনম অনেক পূণ্যের ফল।আজ আমরা সবাই নিজের সংসার নিয়েই ব্যস্ত থাকি। নিজেরা নিজেদের নিয়ে ভাবি। অন্য কারোর নিয়ে ভাববার সময় আমাদের নেই। দিন দিন আমরা সার্থপর হয়ে উঠছি। সকাল থেকে রাত পর্যন্ত টাকা রোজগার করতে ছুটে বেড়াচ্ছি। টাকা ইনকাম করা, নিজেরা ভালো থাকা,এটা কিন্তু মানুষ জাতির আসল উদ্দেশ্য নয়।
মানুষ জাতির আসল উদ্দেশ্য হলো, পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীকে উপযুক্ত পরিবেশে তৈরি করা। ছেলে মেয়েদের সঠিক উপায়ে শিক্ষা দেওয়া। প্রকৃত মানুষ হওয়ার শপথ গ্রহণ করা। অন্যায় কাজকর্মকে প্রশয় না দেওয়া। মানুষকে ভালোবাসা। সমাজের কল্যাণের জন্য কিছু করা। সর্বশেষ নিজেকে উৎসর্গ করা। যাহাতে মানুষের মনের মধ্যে অমর হয়ে থাকা।
পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীকে উপযুক্ত পরিবেশে তৈরি করা।
আজকে আমরা নিজেদের স্বার্থে পৃথিবীকে নানা ভাবে দূষিত করছি। যার দুটি গাড়ির প্রয়োজন। সে চারটি গাড়ি ব্যবহার করে বা তার চেয়েও বেশি। পরস্পর পরস্পরের সঙ্গে কম্পিটিশন করে। ওর থেকে আরো বেশি দামী গাড়ি কেনার জন্য। এভাবে প্রচুর পরিমাণে যানবাহনের সংখ্যা বেড়ে চলেছে। যার ফলে প্রচুর ধোঁয়ার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই। এরপর আসি প্লাস্টিক দূষণ। পৃথিবীতে প্রতিদিন যে পরিমাণে প্লাস্টিকের ব্যবহার করা হচ্ছে তাতে করে পুরো পৃথিবীটাই একদিন প্লাস্টিকে ভরে যাবে। এই ভাবে জলও দূষিত হচ্ছে, যতো কলকারখানার দূষিত বর্জ্য পদার্থ সাগরে বা নদীতে গিয়ে মিশছে ফলে দিনের পর দিন জল দূষিত হচ্ছে। উষ্ণতার সুমেরু কুমেরু বৃত্তের বরফ গলতে শুরু করেছে। যার জন্য সমুদ্রের জলস্তর বাড়তে শুরু করেছে।
আমরা যদি সাবধান না হই । পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীতে বসবাস করার অযোগ্য হয়ে উঠবে।
ছেলে মেয়েদের সঠিক ভাবে শিক্ষা দেওয়া।
একমাত্র এরাই পারে পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে। এদের কে অনেক কিছুর দায়িত্ব নিতে হবে। সর্বপ্রথম নিজেকে ভালো থাকতে হবে। সংসারের হাল ধরতে হবে। মানুষদের ভালো বাসা দান করতে হবে। ভালো মনের মানুষ হতে হবে। যেকোন সমস্যার সমাধান করা শিখতে হবে। সর্বদা সত্যের পথে চলতে হবে। গুরুজনদের সম্মান দিতে হবে। যে কোন কাজকে ক্ষমতার জোরে নয়। বুদ্ধি দিয়ে বিচার করে, কারোর ক্ষতি না করে সফল হতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের কে সবরকম সহযোগিতা করতে হবে। সমাজকে কুসংস্কার থেকে মুক্ত করতে হবে।
মানুষের মনের মধ্যে পরিবর্তন আনতে হবে।
আগেকার মানুষ অনেক সৎ ছিল, মনে হিংসা ছিল না। মন সর্বদা প্রবিত্র থাকতো। কিন্ত যতো দিন যাচ্ছে , মানুষ ততই খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। যার জন্য আজ মানুষকে নানা সমস্যার মধ্যে দিয়ে চলছে হচ্ছে। সবদিন, সবসময় ভালো থাকতে হলে। তার মানসিকতার পরিবর্তন করতে হবে। যেমন, কারোর দেখে হিংসা করা চলবে না। যাদের নেই তাদের কে দান করুন। আজ পৃথিবীতে যে সকল ধনী ব্যক্তিরা আছে ।তারা যদি নিজেদের প্রয়োজন মতো রেখে গরীব মানুষদের দান করতো । তাহলে সবাইয়ের ভালো হতো। এতো থানা, পুলিশ, আদালত , উকিল, এসবের কোন প্রয়োজন পড়ত না।
প্রকৃত মানুষ হিসাবে শপথ গ্রহণ করা:
আমদের কে প্রকৃত মানুষ হওয়ার জন্য যা যা করার করতে হবে। কখনোই ভুল কাজ করা চলবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সর্বদা ভালো কাজে যোগদান করতে হবে। সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। পড়ে যাওয়া মানুষদের টেনে তুলতে হবে।
নিজেকে বিলিয়ে দিতে হবে:
আমি যা কিছু জানি । যা কিছু শিখেছি, আমার যা কিছু আছে। সবেই মানুষের মধ্যে বিলিয়ে দিতে হবে। মানুষকে ভালো কাজে উৎসাহিত করতে হবে। তবেই আমরা সবাই ভালো ভাবে থাকতে পারবো। সুখে শান্তিতে বসবাস করতে পারবো।
আমর মনে হয় মানুষ জীবনের উদ্দেশ্য এরকম হওয়া উচিত।
আপনাদের কি মতামত জানতে পারলে উপকার হয়।






Post a Comment