সাফল্য না পাওয়া মানে , জীবন শেষ নয়।




 সাফল্য না পাওয়া মানে , জীবন শেষ নয়।

হয়তো আপনার এখন সময়টা ভালো যাচ্ছে না। 

প্রতিটি মানুষের জীবনেই একবার করে খারাপ সময় আসে। তখন মানুষ দিশেহারা হয়ে যায়। সেই খারাপ সময় যে পার করতে পারবে। সে অন্ধকার থেকে আলোতে ফিরতে পারবে। 

আমাদের জীবনটা এই ভাবে চলতে থাকে। কখনো ভালো তো কখনো খারাপ।  

আমাদের জীবন যদি সব দিন সমান ভাবে চলতে থাকত । তাহলে আমরা কখনো ভগবান কে স্বরণ করতাম না। আমরা বিপদে পড়লে ভগবানকে স্বরণ করি। ভগবানকে থালা ভর্তি ফল দি, টাকা দিয়ে ভগবানের মন জয় করার চেষ্টা করি। কিন্তু তার আগে একবারও তার নাম নি না।

এই জন্য আমাদের কে মাঝে মধ্যে দুঃখ কষ্ট পেতে হয়।

 


আমাদের উচিত পবিত্র মনোভাব তৈরি করা। কোন খারাপ চিন্তা মাথায় আসতে না দেওয়া। সব সময় ভালো কিছু চিন্তা করা। কথা বলার সময় ভেবেচিন্তে কথা বলা।  

একটা মানুষের পরিচয় পাওয়া যায় তার কথা বলার ধরন দেখে। তার ব্যবহারে । 

জীবনে সাফল্য পেতে হলে থেমে যাওয়া চলবে না। ধীর গতিতে এগিয়ে যেতে হবে। থেমে যাওয়া মানে সব শেষ। 

নদীর মত ধীর গতিতে চলতে হবে। নদী যেমন কোথাও থামে না, ঠিক গিয়ে সাগরে মিলিত হয়। তেমনি আমাদের নদীর মত বয়ে যেতে হবে। একদিন ঠিক সেখানে পোঁছাতে পারব। যেখানে আমরা পোঁছাতে চাই। এই পৃথিবী একটি বৈচিত্র্যময় পৃথিবী। আমরা এই পৃথিবী থেকে সবকিছু করতে পারি। পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে এই জগতের সবকিছু ভালোভাবে অনুসরণ করতে পারলে আমরা অনেক কিছু শিখতে পারি। অনেক কিছু জানতে পারি। আজ আমরা যা উপভোগ করছি তা আমাদের পূর্বপুরুষদের কঠোর পরিশ্রমের ফল। আজ আমরা যা দেখি তা এই পৃথিবী থেকে শেখার মাধ্যমে কেউ না কেউ তৈরি করে গেছেন। যেমন উপন্যাস, নাটক, গল্প, সিনেমা ইত্যাদি। এই পৃথিবী থেকে আমরা যা শিখতে পারি তার কোন শেষ নেই। পাওয়ার জন্য সমগ্র বিশ্ব আছে। তবে হারানোর কিছু নেই। তাই মন খারাপ করে লাভ নেই।

  আমরা খালি হাতে এসেছি, খালি হাতে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শুধু জন্ম আর মৃত্যুর মধ্যবর্তী কত গুলো বছর আমাদের ভালোভাবে পার করতে হবে।

 


  মন দিয়ে পড়াশুনা করতে হবে, পড়াশুনা না করলে ভালো চাকরি পাওয়া যাবে না। জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিষ্ঠিত না হলে সমাজে মূল্যবোধের মর্যাদা থাকবে না।

    আবার বাবা-মায়ের ইচ্ছাও পূরণ করতে হবে। সবশেষে, আপনাকে আপনার স্বপ্ন এবং ইচ্ছা পূরণ করতে হবে।

 

  কেউ নতুন করে প্রেমে পড়লে নানা সমস্যা আসতে পারে।

  জীবনে সফলতা না পেলেও সমস্যা। তারপর বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে।

  সফলতা কারো জীবনে সহজে আসে না। সাফল্য পেতে আপনাকে অনেক চারণভূমি অতিক্রম করতে হবে। শেষ পর্যন্ত লড়াই করতে হবে। নদীর মতো এগিয়ে যেতে হবে। নদীর মতো অনেক পাহাড় জঙ্গল পেরিয়ে সমুদ্রে মিলিত হয়। যে পথ যেতে হবে.

  বাস্তব জীবন এবং কল্পকাহিনীর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। রাতে আমরা অনেক স্বপ্ন দেখি। কিন্তু সকালের সেই স্বপ্নটাও মনে করতে পারি না। কিন্তু যখন স্বপ্ন দেখতাম তখন সব সত্যি মনে হতো। আপনি যদি সত্যিই সুখী হতে চান। তাহলে জীবনে সুখ-দুঃখের বোঝা সমানভাবে নিতে হবে। আমাদের জীবনে অনেক কিছুই আসবে। যেমন প্রেম, অভিমান, হিংসা, রাগ ইত্যাদি।



জীবনে বেঁচে থাকার জন্য আমাদের অনেক বাধার মুখে পড়তে হয় । সেই সব বাধা গুলি কি কি ?

কিভাবে সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়? 

প্রেম ভালোবাসা কি? প্রেম কেন হয়?প্রেমের পরিণতি কি হতে পারে। 

ভালোবাসাকে ভোলার সহজ উপায়।

  জীবন কি? জীবন মানে কি? জীবনের উদ্দেশ্য কি? 

নেশা কি? নেশা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় কি?

  বাস্তব জীবন কি? বাস্তব জীবনের ভালো-মন্দ দিকগুলো কী কী? 

এই সব প্রশ্নের উত্তর আমরা আস্তে আস্তে সবেই জানতে পারবো।                 

   সবচেয়ে বড় কথা।               


                                                কিভাবে আমাদের সুন্দর পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযুক্ত পরিবেশে পরিণত করা যায়। আজ আমরা সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। আজ আমরা এতই ব্যস্ত যে কারো দিকে তাকানোর সময় নেই। আজ আমরা বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে যেমন বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ,ইত্যাদি । পৃথিবীতে প্লাস্টিক বর্জ্য আরো বেশি বিপজ্জনক। কারণ প্লাস্টিক অনেক বছর ধরে থেকে যায়। সহজে নষ্ট হয় না। খুব তাড়াতাড়ি এগুলোর মোকাবিলা করা দরকার। আপনার মতামত কি?


এইটা প্রথম পোস্ট আমার যদি ভুল থাকে, তাহলে 

 কমেন্ট করে জানাবেন  ,,,,,,,,,,

  ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।।


Post a Comment

Previous Post Next Post