গোপনে আপনাকে কেউ ভালোবাসে কিনা জানার সহজ উপায়।An easy way to know if someone secretly loves you.

 কেউ আপনাকে গোপনে ভালবাসে কি না জানার অনেক গুলো উপায় আছে। আপনি একটু ভালো করে চোখ,কান খোলা রাখলেই সেটা বুঝতে পারবেন। 



কাউকে ভালোবাসা তো সহজ বা মন দেওয়া সহজ। কিন্তু মুখ ফুটে বলাটা ঠিক ততটাই সহজ নয়। সেই কারণে অনেকেই তা বলতে পারে না। কিন্তু সে মুখে না বললেও কতো গুলো ইশারায় বোঝানোর চেষ্টা করে থাকে। আর সেই ইশারা গুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার সাফল্য পেতে বেশি দেরি হবে না। তো সেই ইশারা গুলো কি জেনে নেওয়া যাক,,,,,,,,,,


(১) চোখের দিকে তাকিয়ে থাকা।


কেউ আপনাকে পছন্দ করলে দেখবেন কথা বলার সময় বেশিরভাগ সময় আপনার চোখের দিকেই তাকিয়ে আছে। 





(২) যেখানেই দেখা হোক সে আগে কথা বলবে।


মানে আপনার সাথে যেখানেই দেখা হোক না কেন। সেই প্রথমে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে। এবং বিভিন্ন ভাবে নানা ধরনের প্রশ্ন করতে থাকবে। 


(৩) আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।



আপনি যদি কোন বিপদে পড়েন। কেউ আসুক বা না আসুক, সে যদি আপনার ধারে পাশে থেকে থাকে, তাহলে সেই সবচেয়ে আগে আসবে এবং আপনার জন্য সে সেই মুহূর্তে সবকিছু করতে পারে। সে এতটাই ব্যস্ত হয়ে উঠবে যে, তাকে দেখে সেই মুহূর্তে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। 


(৪) যখন তখন ফোন বা SMS করতে পারে।



হয়তো দেখবেন দুপুর বারোটায় ফোন করেছে। আবার দেখবেন ভোর তিনটায় ফোন করেছে। এতো রাতে ফোন করার কারণ জানতে চাইলে সে বলবে, যে একটা সুন্দর স্বপ্ন দেখছিলাম কিন্তু স্বপ্নের শেষ টা একটু অন্যরকম ছিল তাই ঘুমটা ভেঙ্গে গেল। আর ঘুম ভাঙ্গার পর আপনার কথাই বার বার মনে আসছিল। তাই ভুল করে ফোন ফেলেছি। 


(৫) সেজেগুজে সামনে আসা।



ধরুন আপনি একটি রাস্তা দিয়ে প্রতিদিন সকাল আটটার সময় বাজারে যান নিজের কাজে। এই ভাবে যাওয়া আসার সময় যদি বিশেষ কাউকে নজরে পড়ে তো আপনি দেখবেন সুন্দর ভাবে পরিপাটি করে কোন একটি জায়গায় দাঁড়িয়ে আছে। শুধু মাত্র আপনার জন্য। অনেক সময় আপনার সামনেও আসতে পারে।


(৬) আপনাকে অনুসরন করা।





বেশিরভাগ সময় আপনাকে অনুসরন করা। যেমন, পেছনে পেছনে ঘোরা। (যদিও এই বিষয় টিকে আমি পছন্দ করি না) তবুও অনেকে এই কাজটি করে থাকে। যেখানেই যাবেন সেও ফলো করতে থাকবে।


(৭) আপনার বন্ধুদের সাথে বন্ধুত্ব করা।



আপনি দেখবেন আপনার বন্ধু গুলোকে সে আগে হাত করার চেষ্টা করবে। কারণ, আপনার সম্পর্কে বিস্তারিত জানতে। আর ওদের মাধ্যমে আপনার সাথে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। 


(৮)কথা বলার সময় নার্ভাস ফিল করা।



সে যখন আপনার সামনা সামনি আসবে বা আপনি যখন ওর সঙ্গে কথা বলবেন। তখন সে খুবই নার্ভাস ফিল করবে। মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে। হাত পা সঠিক জায়গায় স্থির থাকতে না। কিন্তু,,,,,,


(৯) ফোনে কথা বলার সময় খুব ভালো লাগে।


ফোনে বা SMS কথা বলার সময় অনেক সুন্দর ভাবে কথা বলতে থাকবে। কিন্তু সামনে এলেই নার্ভাস হয়ে উঠবে। 


(১০) ওর সামনে আপনি অন্য কারোর সঙ্গে একটু ঘনিষ্ঠ ভাবে মেলামেশা করলে। 


ঘনিষ্ঠ ভাবে ওকে দেখিয়ে দেখিয়ে কথা বললে , ভালো ভাবে বুঝতে পারবেন। সে কি রকম আচরন করছে।

তখন সে রাগে গজগজ করতে থাকবে। তারপর থেকে হয়তো দু তিন দিন তার দেখাও পাবেন না। 

সে তখন অনেক অভিমান করে থাকবে। 

পরে যদি দেখা হয় তখন দেখবেন আপনাকে আর আগের মতো পাত্তা দিবে না। তখন বুঝবেন সে আপনাকে সত্যি খুব ভালোবাসে। 

তাকে আর কখনও কষ্ট দিবেন না। 


(১১) ফেসবুক এ যোগাযোগ।


আপনি যখন অনলাইনে থাকবেন তখন আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। জানতে চাইবে কখন আপনি অনলাইন থাকেন। সেও তখন সেই সময়ে অনলাইনে আসবে, আর আপনার সাথে ফেসবুক এ আড্ডা দিবে।


(১২) বাড়ির কোন বাচ্চার সঙ্গে মেলামেশা করা।



আপনার বাড়িতে যদি কোন বাচ্চা ছেলে বা মেয়ে থেকে থাকে। অনেক সময় দেখবেন সেই বাচ্চাদের সঙ্গে মেলামেশা করতে থাকবে। বিশেষ করে যে বাচ্চা টিকে আপনি একটু বেশি ভালোবাসেন সেও সেই বাচ্চাটিকে একটু বেশি আদর করবে।


(১৩) প্রশংসা করা এবং গুরুত্ব দেওয়া।


বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন আপনার প্রশংসা করবে। অন্য কারোর কাছে আপনার সুনাম শুনলে সেই সবচেয়ে বেশি খুশি হবে। এবং আপনি ওর কাছে একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবেন।


(১৪) আড্ডার জায়গায় বেশি প্রাধান্য দেওয়া।



 কোন এক আসরে গল্প করার সময় বা কোন বিষয় নিয়ে আলোচনা করার সময়। সে আপনাকে বেশি প্রাধান্য দিবে। আপনার কথা গুলো মন দিয়ে শুনতে থাকবে। 

আবার যদি কোন হাসির কথা বলেন। তাহলে দেখবেন সবচেয়ে বেশি সেই হাসছে। অথচ তেমন হাসি পাওয়ায় কথা বলেননি। 

(১৫) আশেপাশে থাকার চেষ্টা করবে। 

সে যদি আপনাকে পছন্দ করে তো, সব সময় আপনার আশেপাশে বা তার নজরের মধ্যে থাকবেন। অনেক সময় চোখাচোখি হওয়ার চেষ্টা করবে। আর আপনি যখনি তার দিকে তাকিয়ে থাকবেন। তখন সে চোখ নামিয়ে নিবে বা অন্য দিকে তাকানোর ভান করবে। 

তখন বুঝতে পারবেন যে, সে প্রেমে পড়েছে,,,,,,,,


(১৬) আপনাকে দেখে আনন্দিত হওয়া।



আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন। যে আপনাকে দেখার পর তার মধ্যে কিছু পরিবর্তন হতে শুরু করেছে। যেমন, সে কারোর সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিল। কিন্তু আপনাকে দেখার পর সে কথা বলা থামিয়ে। আপনার দিকে মাঝে মধ্যে তাকিয়ে থাকবে। কথা বলার মধ্যে পরিবর্তন আসবে।

 তার যদি কোন কারনে মন ভালো না থাকে, আপনাকে দেখার পর তার মন ভালো হয়ে যাবে। সে তখন ভুলেই যাবে যে, তার মন খারাপ ছিল বলে। তার মধ্যে একটা খুশির ভাব আসবে। যতক্ষন আপনি তার কাছাকাছি থাকবেন। ততক্ষন তার মধ্যে একটা অদ্ভুত ভালো লাগার সৃষ্টি হবে, মন খুশিতে ভরে উঠবে, চালচলনে, কথাবার্তায় এক বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে।


এই লক্ষন গুলি যদি দেখেন তাহলে বুঝবেন সে আপনার প্রেমে পড়েছে,,,,,,,,,,

মানুষ চেনার সহজ উপায় কি কি?

নেশা কি? নেশা থেকে মুক্তি পাওয়ার উপায় কি?


ভাগ্য কাকে বলে? সত্যিই কি ভাগ্য বলে কিছু আছে?


ভালোবাসা কি? ভালোবাসা হয় কি ভাবে?



Post a Comment

Previous Post Next Post