গভীর মনের ভালবাসার কয়েকটি গুরুত্বপূর্ণ কথা।Some important things about deep-hearted love.

 গভীর মনের ভালবাসার কয়েকটি গুরুত্বপূর্ণ কথা।

মনের গভীরে লুকিয়ে থাকা অজানা কিছু ভালবাসার কথা।


জীবনে বেঁচে থাকতে হলে আমাদের কে অনেক কিছুর সামনা সামনি হতে হয়। তাতে অনেক সময় আমাদের জীবনটা খুশীতে ভরে উঠে। আবার অনেক সময় সব কিছু উলোট পালোট করে দিয়ে যায়। যেমন বন্ধুত্ত্ব , প্রেম, ভালোবাসা, বিয়ে, এগুলি দ্বারা এক সময় আমরা অতীষ্ট হয়ে উঠি। মনের দিক দিয়ে অনেক খানি ভেঙ্গে পড়ি। তখন অনেক অসহায় বোধ করি।


সেই সব দুঃখ, কষ্ট, অসহায় হয়ে পড়া গভীর মনের কিছু কথা জানতে চলেছি।।,,,,,,,,,,

যে কথা গুলো জানলে আপনার মন অনেক খানি সুন্দর হয়ে উঠবে। তো শুরু করা যাক,,,,,,,,,

 

কারো কাছে অবহেলার পাত্র হওয়ার থেকে, তার জীবন থেকে দূরে সরে যাওয়া অনেক ভালো।


জীবনে ভালো মনের মানুষ গুলোই বেশি দুঃখ পায়, কারণ তারা সহজেই সবাই কে আপন মনে করে।


কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়, কখনোই না। যারা ভালবাসতে জানে তারা হাজার কষ্টের মাঝে ও ভালোবাসতে পারে।


যে নিজের কষ্টকে ভালো করে বুঝতে পারে , সে কখনও অন্য কাউকে কষ্ট দেবার কথা মাথায় রাখতে পারবে না। কারন সে জানে কষ্টের থেকে বিষাক্ত কিছু হয় না।


একটুখানি কষ্ট পেয়ে যে কাঁদে, সে কিন্তু সরল হয়। আর এই পৃথিবীতে সরল মানুষ গুলো বেশি ধোঁকা খায়।

কিছু কিছু মানুষ খুবই ভাগ্যবান হয়ে থাকে, একজনের বুকেই বেঁচে থাকে।


খুব কষ্ট হয় যখন তোমায় খুব মিস করি। কিন্তু প্রকাশ করার জন্য তোমাকে কাছে পাই না।


কল্পনায় যখন প্রিয় মানুষটার কথা ভাবা হয়। তখন মনের অজান্তেই ঠোঁটের কোণে একটা মৃদু হাসি খেলে যায়।





অতিরিক্ত ভালোবাসা ও আবেগ দুটোয় মানুষকে খুব কষ্ট দেয়। মানুষ আনন্দের সময় অন্য কে ভুলে যায়।আর দুঃখের সময় সে নিজেকেই ভুলে যায়।


তুমি আমাকে আঘাত দিয়ে ভুল করোনি। ভুল করে ছিলাম আমি। শুধু মাত্র তোমাকে ভরসা করে।



জীবনে কাউকে পাওয়ার পর যদি আরো ভালো পাওয়ার জন্য চেষ্টা করো, তবে জানবে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে হারিয়ে যেতে বসেছো।


দিন যে ভাবে রাতের সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষও সাথে সাথে বদলায় ।

মানুষ চেনার সহজ উপায়। Easy way to get to know people.

তুমি আমার বিশ্বাস ভেঙ্গেছো তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছো সবাই বিশ্বাস এর যোগ্য নয়।



লোকের কথায় কান দিবেন না, নিজের মতো করে বাঁচার কথা ভাবুন। মানুষ আপনাকে সুখের সময়েও মনে রাখবে না, আর দুঃখেও মনে রাখবে না। শুধু  মনে রাখবে নিজের স্বার্থে।


কিছু কিছু মানুষ আছে যারা অন্যের দোষ,গুন বিচার করে। কিন্তু নিজের ভুল গুলো একবারও দেখে না।


তুমি যাকে ভালোবাসো তাকে তুমি বিয়ে করো না। 

বিয়ে তাকেই করা উচিত যে তোমাকে মন থেকে সত্যিই ভালোবাসে। কারণ যাকে তুমি ভালোবাসো সে তোমাকে কষ্ট দিতে পারে। কিন্তু যে তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে কষ্ট দিবে না। 



শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করো না। কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটাও আপনার নির্বাচন নয়। গর্ব করুন নিজের উন্নত চরিত্র নিয়ে যা আপনি গঠন করেছেন।



যদি আপনি রাগী আর অহংকারী হন। তাহলে আপনার কোন শত্রুর প্রয়োজন নেই। কারণ আপনার এই দুটো গুনেই আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট।


অহংকার তারাই করে থাকে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবকিছু পেয়ে যায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করেন। তিনি অন্যের পরিশ্রম কেউ সন্মান করবে।


যতদিন ভালোবাসা তোমার কাছে অজানা থাকবে। ততদিন তুমি বুঝবে না যে, সুখ কি? আর যখন তুমি কাউকে ভালোবাসবে তখন তুমি বুঝবে ব্যাথা কি ? আবার যখন তুমি কাউকে তোমার জীবন থেকে হারিয়ে ফেলবে। তখন বুঝতে পারবে জীবন কি?


আমরা দুঃখ পাই কেন? Why do we get sad?https://mindyou5.blogspot.com/2022/05/why-do-we-get-sad.html


সম্পর্ক হৃদয় থেকে হওয়া উচিত, শব্দে নয়। অহংকার শব্দে হওয়া উচিত, হৃদয়ে নয়।


যখন তোমার অর্থ আর সৌন্দর্য থাকবে, তখন তোমার পেছনে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে।যখন তোমার এই গুলো হারিয়ে যাবে, তখন তুমি একা সেই লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবে।


উঁচুতে সেই পৌঁছাতে পারে, যার মধ্যে প্রতিশোধ এর বদলে, পরিবর্তনের ভাবনা থাকে।


গরীব কে অবহেলা করবেন না। কারণ অনেক সময় ধনী হতে গেলে, গরীব মানুষদের প্রয়োজন হয়। কিন্তু গরীব হতে বেশি সময় লাগে না।



তুমি যদি নিচে পড়ে যাও , তোমাকে উঠানোর জন্য সহজে কেউ আসবে না। কিন্তু একবার একটু উপরে উঠে পড়ো, দেখবে নামানোর জন্য সবাই আসবে।


যদি কেউ তোমাকে সত্যিই মন থেকে ভালোবাসো। তাহলে জানবে তুমিই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু তাকে কখনোই ইগনোর করো না,,,,,,,,,,



একটি উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি: 

 কয়েক বছর আগে সেখানে একটি দ্বীপ ছিল। যেখানে সব অনুভূতি গুলো বাস করত। কিন্তু একদিন সমুদ্রে তুফান আসল এবং ওই দ্বীপে ক্ষতি হবার অনেক সম্ভবনা ছিল। এতে করে ওই দ্বীপের সব অনুভূতি গুলো ভয় পেয়ে গেল। কিন্তু একমাত্র ভালোবাসা এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একটি নৌকা তৈরি করল। এতে সব অনুভূতি গুলো এই নৌকায় চড়তে শুরু করল।‌ কিন্তু একজন ওই নৌকায় চড়তে রাজী হলো না। ভালোবাসা তখন গেল দেখতে যে, কে সে? আর সে হলো ইগো।  ভালোবাসা তখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করল। কিন্তু ইগো কিছুতেই রাজি হলো না। ইতিমধ্যে জলের উচ্চতা অনেক খানি বাড়তে শুরু করল। সবাই ভালোবাসাকে বলল তাকে ওখানে ছেড়ে দিয়ে যেন নৌকায় চলে আসে। কিন্তু ভালবাসা তা করল না, ভালোবাসা তো ভালোবাসা দিয়েই তৈরি। 

আর সব শেষে সমস্ত অনুভূতি গুলো রক্ষা পেল। কিন্তু ভালবাসা ইগোর সাথেই ওই দ্বীপে মারা গেল। তো আমরা, কালাম স্যার এর বলা এই ছোট্ট গল্পের থেকে এই শিক্ষা পাই যে, ভালোবাসা মরে যায় ইগোর কারণে।

 যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাকে কখনোই এই ইগো দেখিও না,,,,,,,

মানুষ চেনার উপায় কি কি?

আমরা দুঃখ পাই কেন? Why do we get sad?

সাফল্য না পাওয়া মানে, জীবন শেষ নয় ‌।

ভালোবাসা কি? ভালোবাসা হয় কি ভাবে?

ভাগ্য কাকে বলে? সত্যিই কি ভাগ্য বলে কিছু আছে?



Post a Comment

Previous Post Next Post